ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ভারতীয় ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০২৪ মে ১০ ২২:৪৯:৩২
ভারতীয় ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল ভারত। আগামী দুই মাসের মধ্যে ভারতীয় ভিসা প্রক্রিয়া আরো সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, ব্রিকসের যোগদানের ব্যাপারে সব রাষ্ট্রের সঙ্গে যোগা করছি। ভারতের সঙ্গেও যোগাযোগ হয়েছে। তারা সবার সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে। ভারতীয় ভিসার বিষয়ে তিনি বলেন, ভিসা ইস্যুটা আগে থেকে অনেক সহজ হয়ে এসেছে। এরপরও কিছু সমস্যা রয়ে গেছে। বিশেষ করে যারা চিকিৎসার জন্য যান, তারা সময় মতো ভিসা পাচ্ছেন না এমন অভিযোগ আসে।

তিনি আরো বলেন, ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন হাইকমিশনে আরো লোকবল বৃদ্ধি করা হবে। ভারত থেকে আরও লোক পাঠাবে। দু-এক মাসের মধ্যে আরও দ্রুত ভিসা পাওয়া যাবে বলে আশা করছি। রোহিঙ্গা ইস্যুতে মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গ সমস্যা সমাধানেও ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে রাখাইন স্টেটে যে সমস্যা হচ্ছে তা নিয়ে কথা বলেছি। বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) প্রবেশের বিষয়ে আলাপ করেছি। তাদের সীমান্তেও একই সমস্যা। এসব নিয়ে ভবিষ্যতে আরও কি পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

সীমান্ত হত্যা নিয়ে সচিব বলেন, সীমান্ত হত্যার বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারী অস্ত্র ব্যবহার বন্ধে আবারও তাদের আহ্বান জানিয়েছি।

উল্লেখ্য, গত বুধবার (৮ মে) রাতে দুদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি দি‌ল্লির কোনো প্রতি‌নি‌ধির প্রথম ঢাকা সফর।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে