ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

২০২৪ মে ০৯ ১৩:০৬:৩০
শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

প্রবাস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

আজ বৃহস্পতিবার (০৯ মে) সকালে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর আসন্ন ‘ভারত সফর সূচি চূড়ান্ত করতে’ দুই দিনের সফরে বুধবার (৮ মে) সন্ধ্যায় ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এ টি এম রোকেবুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান।

শেয়ারনিউজ, ০৯ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে