চাঁর’শ মানুষকে নৈশভোজ করিয়ে ছাত্রলীগ নেতার জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোঃ সজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে প্রায় ৪০০ মানুষকে ভূরিভোজ করানো হয়েছে। ভোজের পাশাপাশি ছিল কেক কাটা, রক্তদান, বৃক্ষরোপণসহ নানা আয়োজন।
তবে সাড়ম্বরে উদ্যাপন করা এসব কর্মসূচি আয়োজনে টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক সাধারণ শিক্ষার্থী।
বুধবার (৮ মে) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সজিবুরের ৩০তম জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। পরে আনন্দমিছিল, কেক কাটা, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হ্যান্ডবল গ্রাউন্ডে আগত সবার জন্য কয়েক’শ চেয়ার পাতা ছিল। মুক্তমঞ্চের পাশে কেক কাটার জায়গাটি দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় ৪০০ মানুষের মধ্যে মোরগের আখনি বিতরণ করা হয়।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। এ ছাড়া বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশু-কিশোরও ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, সাধারণ সম্পাদকের জন্মদিন আয়োজনে প্রচুর টাকা খরচ হয়েছে। এর প্রকৃত হিসাব না পেলেও প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এত টাকার উৎস নিয়ে ছাত্রলীগের কর্মীদের মধ্যেই ভেতরে–ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া ঘটা করে এমন আয়োজনে সাধারণ শিক্ষার্থীরাও প্রশ্ন তুলেছেন।
যোগাযোগ করলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘খাবারের টাকাটা আমার দেওয়া। এতে ২৫–৩০ হাজার টাকা খরচ হয়েছে। বাকি যেসব কর্মসূচি হয়েছে, এসব টাকা জুনিয়ররা (ছাত্রলীগের নেতা-কর্মী) দিয়েছে। সব মিলিয়ে খুব বেশি খরচ হয়নি।’
তবে তাঁর জন্মদিন উদ্যাপনে খরচের টাকার উৎস কী, এ প্রশ্নের উত্তর তিনি আমতা আমতা করে এড়িয়ে যান।
এদিকে সজিবুরের জন্মদিনের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃস্থানীয় ব্যক্তিদের পাশপাশি মহানগর ও অন্যান্য শাখা ছাত্রলীগের অনেক নেতা উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি মামুন শাহ, ফারহান রুবেল, সহসভাপতি রেজাউল হক সিজার, সাজিদুল ইসলাম, শামশেদ সিদ্দিকী সুমন প্রমুখ।
বিষয়টি নজরে আনা হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘একজন ছাত্রনেতা এত ঘটা করে জন্মদিন উদ্যাপন করার টাকা কোথায় পেলেন? তিনি তো শিক্ষার্থী, প্রায় ৪০০ মানুষকে খাওয়ানোর টাকা তিনি কোথায় পেলেন? এর সদুত্তর না পেলে টাকার উৎস নিয়ে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক।’
গত ২০ মার্চ প্রায় ১১ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে সজিবুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হন।
এর আগে ২০২১ সালের ১৭ জুন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে ২০১৩ সালের ৮ মে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর কমিটি হয়নি।
শেয়ারনিউজ, ৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার













