ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ব্যালটে সিল মেরে ঢুকাতে গিয়ে ধরা প্রিজাইডিং অফিসার!

২০২৪ মে ০৮ ১৬:৩৭:৫৬
ব্যালটে সিল মেরে ঢুকাতে গিয়ে ধরা প্রিজাইডিং অফিসার!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টির আর মেঘাচ্ছন্ন পরিবেশে সকাল ৮ টায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে দুই একজন করে ভোটার তাদের ভোট দিতে এসেছেন সেন্টারে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করেনও।

তবে বিপত্তি শুরু হয় দুপুর ১২টার দিকে। পৌরসভার জে এস ইউ মডেল হাই স্কুল সেন্টারে দুপুর ১২ টায় বাহির থেকে কাপ-পিরিচ মার্কার ব্যালটে সিল প্রদান করে ব্যালট বক্সের ভিতরে সিল মারা ব্যালট ফেলতে থাকা অবস্থায় আনারস মার্কার এজেন্টের হাতে ধরা পড়েন প্রিজাইডিং অফিসার মাহমুদ্দুনবী শুভ।

এই সময় ভিডিও ধারণ করা হয়। এই সময় প্রিজাইডিং অফিসারের হাত থেকে কাপ পিরিচ মার্কার সিল মারা তিনটি ব্যালট উদ্ধার করা হয়।

এই বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ব্যালট পেপার সহ ধরা পড়া প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো : রফিকুল ইসলাম বলেন, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে আনারস মার্কার প্রার্থী বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, প্রায় ২ ঘণ্টা আগে সিল মারা ব্যালটসহ হাতেনাতে প্রিজাইডিং অফিসারকে ধরা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করে নীরব ভূমিকা দেখা গেছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কালো টাকার বিনিময়ে কাপ পীচের প্রার্থী রাজীব তালুকদার প্রশাসনকে ম্যানেজ করে ভোট চুরির আশ্রয় নিয়েছেন। এ সময় বাদশা প্রশাসনের উদ্বোধনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন।

শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে