নদী কিনেছে সামিট পাওয়ার!
নিজস্ব প্রতিবেদক : সামিট বরিশাল পাওয়ার লিমিটেড কীর্তনখোলা নদীতে সাইনবোর্ড বসিয়ে জমির মালিকানা দাবি করেছে। জমির মালিকানা দাবির সাইনবোর্ড সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বরিশালের সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড-সংলগ্ন রুপাতলী মৌজার জেএল ৫৬ দাগ নং ১৯০০-এর জমি তাদের বলে ওই সাইনবোর্ডে উল্লেখ করা হয়। তবে সেখানকার কত শতাংশ জমি সামিটের তা উল্লেখ করা হয়নি।
সাইনবোর্ড স্থাপনের সত্যতা স্বীকার করে সামিট কর্তৃপক্ষ দাবি করেছে, যে অংশ তারা ক্রয় করেছে তা কীর্তনখোলা নদী নয়।
জানা গেছে, সামিট বরিশাল পাওয়ার লিমিটেডের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পশ্চিম দিকে চরের মধ্যে সামিট পাওয়ারের নিজস্ব সম্পত্তির সাইনবোর্ড এখনো রয়েছে। ওই সাইনবোর্ডের আরও একটু সামনে নদীর মধ্যে একটি বাঁশের সাথে ‘আলোচিত’ সাইনবোর্ডটি ছিল। যেটি এই মুহূর্তে সেখানে নেই। কেউ সরিয়ে ফেলেছে।
কীর্তনখোলা নদীর ঘাটে নিয়মিত গোসল করা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, তিন-চার বছর ধরে এখানে সামিটের মালিকানা দাবি করা একটা সাইনবোর্ড ছিল। আজ গোসলে এসে সেটি আর দেখছি না। কারা খুলে নিয়েছে জানি না। তবে নদীর মধ্যের ওই জমি সামিটের বলেই আমরা জানতাম।
সামিট বরিশাল পাওয়ার লিমিটেডের একটি সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর সেটি নজরে আসে সামিট কর্তৃপক্ষের। নেটিজেনদের সমালোচনার মুখে আজ (০৭ মে) সকালে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।
সামিট বরিশাল পাওয়ার লিমিটেডেরব্যবস্থাপনা পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন, কীর্তনখোলার তীরে আমাদের জমি ক্রয় করা আছে। কিন্তু জমি কোনো কাজে লাগছে না। তাই স্থানীয় লোকজন ওই জমিতে চাষাবাদ করেন। ওখানে আমাদের কোনো প্রকল্প নেই। যেহেতু জমিটি আমাদের ক্রয় করা, তাই মালিকানার জন্য সাইনবোর্ড লাগানো আছে। নদীর পানি বাড়লে মনে হয় এটা নদীর মধ্যে। আসলে ওটা নদীর অংশ নয়। যেহেতু কোনো বাউন্ডারি করা হয়নি সেজন্য সাইনবোর্ড দেওয়া।
তাহলে সাইনবোর্ড সরিয়ে ফেলা হলো কেন? এই প্রশ্নে তিনি বলেন, স্থানীয় কেউ হয়তো সাইনবোর্ড সরিয়ে রেখেছে। এই বিষয়ে আমরা জানি না। এক বিঘারও কম ২৫ শতাংশের মতো জমি ২০১৫ সালে আমি নিজে উপস্থিত থেকে কিনেছি।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (০৬ মে) সামিট বরিশাল পাওয়াল লিমিটেড সংলগ্ন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। ওই সময়ে নদীর মধ্যে সাইনবোর্ড দেখে কেউ হয়তো ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। এরপর ছবিটি ছড়িয়ে পড়ে।
শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!








