ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস আ.লীগ নেতার, সমালোচনার ঝড়

২০২৪ মে ০১ ২১:৪৪:১৭
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস আ.লীগ নেতার, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাবনা ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বাকী বিল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাতিজা। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতের কোনো এক সময় আবুল কালাম আজাদ ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি পোস্ট করা হয়। বুধবার (১ মে) সকালে স্থানীয় নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হরে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং সমালোচনা শুরু হয়।

আওয়ামী লীগ নেতা সরদার আবুল কালাম আজাদ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘হাসিনার নিয়ম-নীতির বিবর্তনে, এই অঞ্চলে নেতা-কর্মী-জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলিতেছে। তবুও আমি সতী...’

সমালোচনার মুখে পড়ে একপর্যায়ে বুধবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে পোস্টটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয়।

উপজেলার দিলপাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরদার আজাদ কলাগাছে পরিণত হয়েছে। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্বকে সম্মান করেন না। এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরদার আজাদের চাচা লোকমান হোসেন জানান, আজাদ ফেসবুকে যা লিখেছেন, সে যাই হোক লিখতে পারে না। বিষয়টি আমাকে অবহিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই অসম্মানজনক। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে