ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

কানাডায় নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার: দেওয়ান হোসনে আইয়ুব

২০২৪ এপ্রিল ৩০ ২৩:৪৪:৪২
কানাডায় নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার: দেওয়ান হোসনে আইয়ুব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে কানাডার অটোয়ায় দায়িত্ব নিয়েছেন দেওয়ান হোসনে আইয়ুব। সোমবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পূর্ণ মেয়াদকাল সম্পন্ন করে ড. খলিলুর রহমান ঢাকায় প্রত্যাবর্তন করেছেন।

২০ এপ্রিল ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব বাংলাদেশ হাইকমিশন, অটোয়াতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে