×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এনআরবি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ২৮ ২০:৩৩:২৬
এনআরবি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানিটির উদ্যোক্তা পরিচালকদের জন্য এর পরিমাণ হবে ৬ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৭৮ পয়সা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে