×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যমুনা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের সম্মতি

২০২৪ এপ্রিল ২৮ ১০:৫৮:৩৯
যমুনা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের সম্মতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা ব্যাংক ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে মধ্যে ছিল ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছিল ২ টাকা ১২ পয়সা।

এদিকে সর্বশেষ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা।

আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে