ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব

২০২৪ এপ্রিল ২৪ ১৮:৩২:০২
লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব

নিজস্ব প্রতিবেদক : তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং আর থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে। তবে তাপপ্রবাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বোরো আবাদের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে বলেও জানান হাবিবুর রহমান।

দেশের বিভিন্ন চরের মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে