ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ এপ্রিল ২২ ১৭:৫২:০০
মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, দেশের মেডিকেল কলেজগুলোতে সাধারণ ক্লাস অনলাইনে হবে। সোমবার (২২ এপ্রিল) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আমি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, সেখানে শিক্ষার্থীরা কীভাবে থাকছে, তাদের হোস্টেলে কী অবস্থা- সে বিষয়ে খোঁজ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের সাধারণ ক্লাসগুলো অনলাইনে হবে। তবে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রোগীদের এনে ক্লিনিক্যাল ক্লাসগুলো নেওয়ার নির্দেশ দিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের বিষয়ে সারাদেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলেছি। সব হাসপাতালে নির্দেশ দিয়েছি, আপাতত অপারেশন না করলেও চলে— এমন রোগীদের ভর্তি না নিয়ে হাসপাতাল খালি রাখতে, যাতে শিশু ও বয়স্করা, যারা বেশি আক্রান্ত হচ্ছে, তারা সুযোগ পায়।

তিনি বলেন, করোনা মহামারির সময় ডিএনসিসির যে হাসপাতাল ছিল, তা আমরা প্রস্তুত রেখেছিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আমরা তা ব্যবহার করব। এমন আবহাওয়া সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে আশা করছি, এটা সাময়িক। তাই এ সময়টায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে