×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

২০২৪ এপ্রিল ২২ ১৫:২৯:১৪
ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৭৩ কোটি ০৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩৫ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে প্রাইম ব্যাংকের ৪৯ কোটি ০৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে