ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

তীব্র গরমে উচ্চ আদালতে গাউন পরতে হবে না আইনজীবীদের

২০২৪ এপ্রিল ২০ ১৯:১০:৩২
তীব্র গরমে উচ্চ আদালতে গাউন পরতে হবে না আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক : দেশে তীব্র গরমের কারণে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

আজ শনিবার (২০ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশিব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

শেয়ারনিউজ, ২০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে