জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন কাতার প্রবাসীরা, আবেদন করতে হবে যেভাবে
প্রবাসডেস্ক : জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন কাতার প্রবাসীরা। আগামীকাল ২০ এপ্রিল থেকে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় পরিচয় পত্র’ দেয়া শুরু হবে।
কেবল নতুনভাবে জাতীয় পরিচয়পত্র নিতে ইচ্ছুক ব্যক্তিরা (যাদের জন্ম তারিখ ন্যূনতম ০১ জানুয়ারি ২০০৭ বা এর পূর্বে) https://services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজ অ্যাকাউন্ট তৈরি করার পর অনলাইন আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে নিজ অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই কাতারি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আবেদনকারী উক্ত মোবাইলে একটি OTP পাবেন।
পরবর্তীতে যেকোনো আইনগত জটিলতা এড়ানোর জন্য নির্বাচন কমিশন প্রবাসীদেরকে অ্যাকাউন্ট তৈরির সময় বাংলাদেশি মোবাইল নাম্বার ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
আপগ্রেড, মেইনটেইন্যান্স এবং অন্যান্য টেকনিক্যাল কারণে অনেক সময় সাময়িকভাবে OTP প্রদান বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে আবেদনকারীকে কিছু সময় পরে পুনরায় চেষ্টা করার অনুরোধ জানানো হয়।
অনলাইন আবেদন সাবমিট করার পর, ওয়েব পোর্টালের ওপরে বাম পাশে ‘হোম’ বাটনে ক্লিক করুন এবং ‘অ্যাপয়েন্টমেন্ট’ ট্যাব থেকে আপনার সুবিধাজনক সময়ে দূতাবাসে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করুন (স্লট খালি থাকা সাপেক্ষে)।
আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে। পরবর্তীতে নির্ধারিত তারিখে আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে দূতাবাসে এসে আবেদন প্রক্রিয়া (বায়োমেট্রিক) সম্পন্ন করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত দূতাবাসে কোনোভাবেই বায়োমেট্রিক আবেদনের সুযোগ নেই। দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক আবেদন করার সময়সীমা: সকাল ১০.৩০ হতে দুপুর ১.৩০ (ছুটির দিন ব্যতীত)
প্রয়োজনীয় কাগজপত্র : • অনলাইন আবেদনের কপি • মূল পাসপোর্ট • পাসপোর্টের ফটোকপি• অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজিতে সঠিক তথ্য সংবলিত)• সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অনলাইনে আবেদন করার সময়ে অবশ্যই নিম্নোক্ত বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে:
১) Place of Residence হিসেবে ‘কাতার’ সিলেক্ট করতে হবে।
২) আবেদনকারীর বাংলাদেশের ‘বর্তমান ঠিকানা’, তার ভোটার এলাকা হিসেবে বিবেচিত হবে। সুতরাং আবেদনপত্রে বর্তমান ঠিকানা প্রদানের ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান হতে হবে।
৩) একজন শনাক্তকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে এবং আবেদন ফরমে শনাক্তকারী স্বাক্ষর নিতে হবে।
৪) আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসরত যে কোন প্রতিনিধির (বর্তমান ঠিকানায়) এবংতার কাতারের নিজ মোবাইল নম্বর প্রদান করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস আবেদনকারীর বর্তমান ঠিকানায় অবস্থানরত প্রতিনিধির সঙ্গে তথ্য যাচাইকরণের নিমিত্ত ফোনে যোগাযোগ করবেন।
উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্রের কোন প্রকার সংশোধনী আবেদন দূতাবাসে আইনি সীমাবদ্ধতার কারণে গ্রহণ করা হয় না। শুধুমাত্র নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন গ্রহণ করা হয়।
শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












