ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

আজ রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

২০২৪ এপ্রিল ১৮ ১৭:১৯:২০
আজ রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে এক ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিপিএলসির সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এ কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কেব্‌লের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে।

বিএসসিপিএলসি জানিয়েছে, এতে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে অন্য সাবমেরিন কেব্‌লের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে