ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

২০২৪ এপ্রিল ১৭ ১৭:২৯:১১
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-এমআই-৫) রক্ষণাবেক্ষণের কাজে এক ঘণ্টা বন্ধ থাকবে। এ জন্য ধীরগতির ইন্টারনেটের কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হবে।

বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসি জানায়, তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে