ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

২০২৪ এপ্রিল ১৫ ১১:৪০:৪৯
সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেটের একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলার কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ দূর্ঘটনা ঘটে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়‌। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলী বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।

এরপর ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে