ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা

২০২৪ এপ্রিল ১৩ ১৮:৫৩:১৩
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার (পিএস-২) মো. নাজমুল হোসেন, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদসহ ফায়ার সার্ভিসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে