ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

পহেলা বৈশাখে যেমন থাকবে আবহাওয়া

২০২৪ এপ্রিল ১৩ ১৫:৩৪:৫৭
পহেলা বৈশাখে যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপমাত্র বাড়ার সঙ্গে বাড়বে তাপপ্রবাহ।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরদিন সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে