ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০২৪ এপ্রিল ১২ ২২:১৮:১২
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১৫ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করেছে সরকার।

বর্ধিত এই ভাতা চলতি এপ্রিলের ১ তারিখ থেকে কার্যকর হবে এবং এই তারিখের আগের বকেয়া ভাতা নির্ধারিত হারে প্রাপ্য হবেন ইন্টার্ন চিকিৎসকরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (০৮ এপ্রিল) এই কথা জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপরিউক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ সচিবালয় অংশে সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত ৯৬ কোটি ২১ লাখ ১ হাজার টাকার অব্যয়িত অর্থ থেকে ভর্তীকৃত ছাত্র-ছাত্রীর সংখ্যা বিবেচনায় সর্বশেষ ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ৪ হাজার ৭০০ জন হিসাবে মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করে ২০ হাজার টাকায় উন্নীতকরণের ফলে অতিরিক্ত ৩১ কোটি ৮০ লাখ টাকা স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হলো।

শেয়ারনিউজ, ১২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে