ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

নাম ও ছবি ব্যবহার করায় বাস মালিকদের সতর্ক করলেন মাশরাফি

২০২৪ এপ্রিল ১০ ১২:৪৪:৪৫
নাম ও ছবি ব্যবহার করায় বাস মালিকদের সতর্ক করলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলে জন্ম নেওয়া এই ক্রিকেটারকে সবাই চেনেন 'নড়াইল এক্সপ্রেস' নামে। নড়াইল-যশোরের একটি বাস সার্ভিসের নাম ‘নড়াইল এক্সপ্রেস’।

মাশরাফির নাম ও ছবি ব্যবহার করে অভিনব প্রতারণা করায় তাদের বিরুদ্ধে চটেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য ম্যাশ।

মঙ্গলবার (০৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি বিন মর্তুজা নামে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় বাস মালিকদের। ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’

তিনি লেখেন, ‘আর পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যাবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন? দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাস্ট সফ্ট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে