ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

কেএনএফের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ এপ্রিল ০৭ ১৫:০১:০৬
কেএনএফের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। রোববার (০৭ মার্চ) দুপুরে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই কুকি-চিন সদস্য হলেন - সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) ও কেএনএফ নেতা রোয়ান লিন বম (৫৫)। র‌্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।

শেয়ারনিউজ, ০৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে