ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ভারতের নির্বাচনের পর: পররাষ্ট্রমন্ত্রী

২০২৪ এপ্রিল ০৩ ২১:৪৯:৪৪
প্রধানমন্ত্রীর দিল্লি সফর ভারতের নির্বাচনের পর: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাবেন।

বুধবার (৩ এপ্রিল) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কখন ভারত সফরে যাবেন, সেটি নিয়ে কোনো আলোচনা অফিসিয়াল লেভেলে হয়নি।

কাতারের আমিরের বাংলাদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনো বলার সময় আসেনি। আমরা সেটি নিয়ে ব্রিফ করব।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে