ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ এনএসআইয়ের নতুন ডিজি

২০২৪ এপ্রিল ০৩ ০৯:২৫:৩৭
মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ এনএসআইয়ের নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ।

মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এ পদে প্রেষণে নিয়োগের জন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপরদিকে গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়।

তিনি ছয় বছর এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পালন করেন।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে