বিদেশি বিনিয়োগ টানতে ব্যবসায়িক লাইসেন্স দেবে আমিরাত
প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিগত কয়েক বছরে বিদেশী বিনিয়োগের জন্য সবচেয়ে বড় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে দুবাইয়ে অনেক বিদেশি ব্যবসায়ী নতুন বিনিয়োগ নিয়ে আসছেন।
আমিরাত সরকার তাদের ট্যাক্স, ভিসা এবং লাইসেন্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে। এবার দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ ত্বরান্বিত করতে নতুন উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার।
দেশে বিদেশিদের জন্য দুটি নতুন ব্যবসায়িক লাইসেন্স চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি ১০ বছরের গোল্ডেন লাইসেন্স, অন্যটি পাঁচ বছরের সিলভার লাইসেন্স।
শিল্প বিশ্লেষক ও শীর্ষ নির্বাহীরা বলছেন, প্রস্তাবিত বাণিজ্যিক লাইসেন্সগুলো চালু হলে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে নতুন আস্থা জাগিয়ে তুলতে পারবে ইউএই।
ব্যবসায়িক উদ্যোগ আগের চেয়ে সহজ হওয়ায় কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন— এমন ব্যবসায়ীদের কাছে আকর্ষণ আরো বাড়বে।
গবেষণা ও ট্রেডিং প্রতিষ্ঠান জায়ে ক্যাপিটাল মার্কেটসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাঈম আসলাম জানান, আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য লাইসেন্স উন্মুক্তের বিষয়টি বৈশ্বিকভাবে ভালো সংকেত। আমিরাতকে ব্যবসার জন্য প্রাথমিক আবাস হিসেবে নিতে চাওয়া ব্যবসায়ীদের জন্য এটি ভালো বার্তা।
সম্প্রতি ইউএইর অর্থনীতিবিষয়ক এক বৈঠকে গোল্ডেন ও সিলভার লাইসেন্সের পরিকল্পনার বিস্তারিত উঠে এসেছিল। ওই বৈঠকে সভাপতি করেন দেশটির অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তাউক। এটি ছিল চলতি বছরে ইকোনমিক ইন্টিগ্রেশন কমিটির দ্বিতীয় বৈঠক।
নতুন এ পরিকল্পনার প্রস্তাব সরকারি এক বিবৃতিতেও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, বিজনেস লাইসেন্সের একাধিক লক্ষ্য রয়েছে। এই পদক্ষেপ বাস্তবায়ন হলে দেশের রাজস্ব বাড়বে, ব্যবসায়িক কার্যক্রম উদ্দীপিত হবে এবং ইউএইর অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বাড়বে।
এই বিষয়ে নেতৃত্বস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান সিড গ্রুপের প্রধান নির্বাহী হিশাম আল গুর্গ বলেন, ‘আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতির জন্য নতুন এ পরিকল্পনা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে।’
তিনি আরো বলেন, ‘যদি প্রস্তাবিত দীর্ঘমেয়াদি বাণিজ্যিক লাইসেন্স কার্যকর হয়, তবে এটি শুধু আমিরাতের ব্যবসার আস্থা বাড়াবে না বরং বিশ্বজুড়ে স্টার্টআপ উদ্যোগগুলোর ক্ষমতায়ন ঘটাবে। সংযুক্ত আরব আমিরাত তাদের জন্য নতুন স্থায়ী ঘাঁটি হবে।’
সিড গ্রুপ বৈশ্বিক স্টার্ট-আপগুলোর বিকাশে কাজ করে। প্রতিষ্ঠানটি ইউএইর প্রধান আকর্ষণ দুবাই ও মধ্যপ্রাচ্যজুড়ে নিজেদের ব্যবসা প্রসারিত করতে ইচ্ছুক। প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ফিনটেক, পর্যটন ও আতিথেয়তার মতো বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে সিড গ্রুপ। বর্তমানে সিড গ্রুপের ছত্রছায়ায় বিনিয়োগ বা কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে শতাধিক প্রতিষ্ঠান কাজ করছে।
কয়েক বছর ধরে জ্বালানি তেল-বহির্ভূত খাতে অর্থনীতি সম্প্রসারণে বিভিন্ন নীতি ও আইন বাস্তবায়ন করেছে ইউএই। এর মাধ্যমে এ অঞ্চলে ব্যবসা ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলেছে।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দপ্তরসহ অফশোর কার্যক্রমের জন্য ইউএইর শহরগুলোর এখন কাঙ্ক্ষিত গন্তব্য। করস্বর্গ হিসেবেও পরিচিতি পেয়েছে দুবাই ও আবুধাবির মতো শহরগুলো। বিভিন্ন সুযোগ-সুবিধা চালুর কারণে ২০২৩ সালের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজারের বেশি।
প্রস্তাবিত ব্যবসায়িক লাইসেন্স এসব কর্মকাণ্ড আরো বাড়াবে বলে মন্তব্য করেন দুবাইয়ের বিদ্যুচ্চালিত বাইক প্রস্তুতকারক ওয়ান মোটর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যাডাম রিগওয়ে। তিনি বলেন, ‘এ ধরনের লাইসেন্সের বাস্তবায়ন আমাদের উপস্থিতিকে আরো সহজ করবে, প্রশাসনের কাজ কমিয়ে দেবে ও ব্যবসায় আরো দক্ষতা তৈরি করবে।’
সংযুক্ত আরব আমিরাত ২০৩১ সালের মধ্যে ১৫ হাজার কোটি ডলার বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। বৈচিত্র্যকরণ কৌশলের অংশ হিসেবে বিদেশী বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষ ১০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে দেশটি।
পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে ইউএইর অর্থনীতি ৫ শতাংশ প্রসারিত হতে পারে। এতে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে জ্বালানি তেল-বহির্ভূত খাতের।
শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪
শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













