ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

গ্রাহকদের সতর্কবার্তা দিল তিতাস গ্যাস

২০২৪ মার্চ ২৬ ১৫:৫৬:৫৯
গ্রাহকদের সতর্কবার্তা দিল তিতাস গ্যাস

নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাসের নামে প্রতারক চক্রের প্রতারণার বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি প্রতারক চক্র মোবাইলে ফোন কলের মাধ্যমে তিতাস গ্যাসের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে টাকা দাবি করছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। গ্রাহকদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

এতে বলা হয়, ‘তিতাস গ্যাস কোনো ধরনের নগদ/ক্যাশে লেনদেন করে না, সব লেনদেন ব্যাংক ও এমএফএস (বিকাশ, নগদ, রকেট ও উপায়) এর মাধ্যমে হয়ে থাকে। কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের দেওয়া মোবাইল নম্বরে অথবা নগদ অর্থে কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে