ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বাইডেন প্রশাসনে নিয়োগ পেলেন বাংলাদেশি ওসমান সিদ্দিক

২০২৪ মার্চ ২৪ ১০:৩৬:০৯
বাইডেন প্রশাসনে নিয়োগ পেলেন বাংলাদেশি ওসমান সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডে (এনএসইবি) দেশ‌টির প্রে‌সি‌ডেন্ট জো বাইডেনের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি মার্কিন শিক্ষাবিদ ও বিজ্ঞানী এম ওসমান সিদ্দিক।

শুক্রবার (২২ মার্চ) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এই মনোনয়নের তথ্য জানা গেছে।

ওসমান সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাদশ উপাচার্য মরহুম অধ্যাপক ড. এম ওসমান গণির সন্তান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ভাই।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ১৪ সদস্যের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি প্রদান করে থাকে।

ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রাম ডেভিড এল. বোরেন স্কলারশিপ ও ফেলোশিপসহ একাধিক ফেলোশিপ এবং পুরস্কার দিয়ে থাকে। এর উদ্দেশ্য হলো বিদেশি সংস্কৃতি ও ভাষাকে কার্যকরভাবে বোঝার এবং যোগাযোগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সক্ষমতা বাড়ানো।

প্রসঙ্গত, তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণকারী ওসমান সিদ্দিক হলেন প্রথম আমেরিকান মুসলমান ও বাংলাদেশি আমেরিকান, যিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন ছিলেন।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে