ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এম ইনায়েতুর রহিম

২০২৪ মার্চ ২৩ ১১:৪২:৫০
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এম ইনায়েতুর রহিম

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। দেশে ফিরবেন আগামী ৩১ মার্চ।

এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম। শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন। আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাৎ হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে