ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ট্রেনের টিকিট কালোবাজারি: সহজডটকমের কর্মকর্তাসহ গ্রেফতার ৯

২০২৪ মার্চ ২৩ ১০:০২:৩০
ট্রেনের টিকিট কালোবাজারি: সহজডটকমের কর্মকর্তাসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজডটকমের অফিস সহকারী ও অপারেটরসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ট্রেনের টিকিট জব্দ করা হয়।

র‌্যাব-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজডটকমে অফিস সহকারী মিজান ঢালী ও অপারেটর এবং দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সহজডটকমে কর্মরত সার্ভার অপারেটর নিউটন (৪০), একই প্রতিষ্ঠানের তিন কর্মী মিজান ঢালী (৪০), সোহেল ঢালী (৩০) ও সবুর হাওলাদার (৪০)। আটক অন্যরা হলেন মো. সুমন (৩৯), জাহাঙ্গীর আলম (৪৯), শাহজালাল হোসেন (৪২), মো. রাসেল (২৪) ও জয়নাল আবেদীন (৪৬)।

এ বিষয়ে শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার পর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে