ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ড. ইউনূসের সাজার রায় স্থগিতের আদেশ অবৈধ: হাইকোর্ট

২০২৪ মার্চ ১৮ ১৫:২৫:৩৯
ড. ইউনূসের সাজার রায় স্থগিতের আদেশ অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : শ্রম আইন লঙ্ঘনের মামলায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার ছয় মাসের সাজা স্থগিতের রায় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসাইনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এদিন আদালতে ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান।

এ ঘোষণার ফলে ড. ইউনূসসহ চার আসামি দোষী সাব্যস্ত থাকবেন জানিয়ে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ চার আসামির জরিমানা এবং টাকা পরিষদের যে নির্দেশ তা স্থগিত থাকবে। আদেশে দ্রুত আপিল নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে সর্বোচ্চ সাজা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে শ্রম আদালত।

এরপর ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চার জন এই রায়ের বিরুদ্ধে আপিল করলে শ্রম আদালতের সাজা স্থগিত করে আসামিদের জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল।

শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে