ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

তেল-ডালসহ পাঁচ পণ্য কিনছে সরকার

২০২৪ মার্চ ১৪ ১৭:৪২:৫৭
তেল-ডালসহ পাঁচ পণ্য কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক : ১০৪ টাকা ৯০ পয়সা দরে ৬ হাজার টন মসুর ডাল এবং ১৫৫ টাকা ৯৭ পয়সা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।

একইসাথে অপর এক প্রস্তাবে আট হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এতে প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে এই পণ্য।

এছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

এতে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৮১ মার্কিন ডলার।

শেয়ারনিউজ ১৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে