ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

রমজানে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

২০২৪ মার্চ ১২ ১০:২১:৩৮
রমজানে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : প্রথম রমজান থেকে মেট্রোরেল দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে বলে জানিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ থেকে নতুন সময়ে চলছে মেট্রোরেল।

রোববার (১০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।

এতে বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এ সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

শেয়ারনিউজ, ১২ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে