×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডিবিএইচের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ মার্চ ১২ ০৯:৩৪:১৪
ডিবিএইচের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ১১ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১৯ টাকা ২৬ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

শেয়ারনিউজ, ১২ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে