×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতন থামাতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার

২০২৪ মার্চ ১১ ১৬:৪৭:৩০
পতন থামাতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১১ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে প্রায় ১৭ পয়েন্ট। সূচকের এমন পতন থামাতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, তাওফিকা ফুডস, এ্যাসোসিয়েট অক্সিজেন, বিবিএস লিমিটেড, ফাইন ফুডস এবং বিবিএস ক্যাবলস পিএলসি। কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে আজ ডিএসই সূচক কমেছে সাড়ে ৭ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচকের পতন থামানোর প্রক্রিয়ায় প্রথম স্থানে ছিল স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন থামানোর প্রক্রিয়ায় কোম্পানিটির ভুমিকা ছিল প্রায় ৩.০০ পয়েন্ট।

আজ ডিএসইর সূচকের পতন থামানোর প্রক্রিয়ায় দ্বিতীয় স্থানে তাওফিকা ফুডস। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন থামানোর প্রক্রিয়ায় কোম্পানিটির ভুমিকা ছিল ১.১৬ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন থামানোর প্রক্রিয়ায় অন্যান্য কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে এ্যাসোসিয়েট অক্সিজেনের ০.৯৩ পয়েন্ট, বিবিএস লিমিটেডের ০.৯১ পয়েন্ট, ফাইন ফুডসের ০.৮০ পয়েন্ট এবং বিবিএস ক্যাবলস পিএলসির ০.৭৫ পয়েন্ট।

শেয়ারবাজার ১১ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে