ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ মার্চ ১০ ২১:৩৩:৩৬
ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ ক্যাংশ ও ১২.৫০ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ২৪ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সায়।

আগামী ২৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে