ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২০২৪ মার্চ ১০ ১০:১৩:৩৭
গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। সামনে পবিত্র রমজান। এর আগে থেকেই বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বর্ধিত পাঁচ দিনের দেওয়া পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে রোববার (১০ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এ ছাড়া সোমবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে