ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সুপ্রীমকোর্টের নির্বাচন

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

২০২৪ মার্চ ০৯ ২০:২১:১৬
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনার সময় মারামারির মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর পল্টনের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আইনজীবী জামিউল হক ফয়সাল। গ্রেপ্তারের পর ব্যারিস্টার কাজলকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট বারে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গতকাল শুক্রবার ২০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করা হয়।

মামালায় ১ নম্বর আসামি করা হয় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে এবং ২ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

মারামারির ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে ওই মামলা করেন।

শাহবাগ থানার পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন ব্যারিস্টার উসমান চৌধুরী, আইনজীবী কাজী বশীর আহম্মেদ, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক।

গ্রেপ্তারের পর আজ শনিবার তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে