দুই গুজবে শেয়ারবাজার বেসামাল
নিজস্ব প্রতিবেদক : আগামী সপ্তাহে ফ্লোরে থাকা ৬ কোম্পানির শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে। অন্যদিকে, ডিভিডেন্ড না দেওয়া আরও ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। এই দুই গুজবে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে বেসামাল হয়ে পড়ে। এদিন লেনদেনের মধ্যভাগ থেকে উভয় শেয়াবাজারে আতঙ্কিত হওয়ার মতোই পতন দেখা যায়।
এই গুজবের তান্ডবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক একদিনে পড়ে যায় ৫৩ পয়েন্ট। এদিন ডিএসইতে মাত্র ৪৬টি কোম্পানির শেয়ার দাম বাড়ে। বিপরীতে ৩০৪টি কোম্পানির শেয়ার দামে পতন হয়। অর্থাৎ যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম বাড়ে, তার চেয়ে ৬.৬০ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দাম পড়ে যায়।
এর আগে গত সোমবার (০৪ মার্চ) নতুন করে ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করা হয়। তারও আগে গত ১৮ ফেব্রুয়ারি ২২টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে প্রেরণ করা হয়েছিল। এরপরও বাজারে নতুন করে গুজব ছড়ানো হয়, আরও কিছু কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে প্রেরণ করা হবে। একই সঙ্গে যেসব কোম্পানির শেয়ার ইতিমধ্যেই জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে, সেগুলো নিয়েও নানা গুজব ছড়ানো হয়।
অন্যদিকে, বেক্মিককোসহ যে ৬টি কোম্পানির শেয়ার এখনো ফ্লোর প্রাইসে অবস্থান করছে, সেগুলোর উপর রোববার (১০ মার্চ) থেকে ফ্লোর প্রাইস উঠে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে কয়েকজন বিনিয়োগকারী গুজব ছড়াতে থাকে যে, বিএসইসি আজ (বৃহস্পতিবার) জেড গ্রুপ ও ফ্লোর প্রাইস তোলার বিষয়ে বৈঠকে বসেছে।
এসব গুজবে বৃহস্পতিবার দিনভর বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক ভর করে। তারা এসব গুজবে বিশ্বাস করে কম দামে তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেয়। যার ফলে বৃহস্পতিবার লেনদেনের মধ্যভাগ থেকে উভয় শেয়ারবাজারে টানা পতন অব্যাহত থাকে। এদিন সেল প্রেসারে বহু কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের কাছাকাছি লেনদেন হতে দেখা যায়।
তবে বেক্সিমকো লিমিটেডসহ ফ্লোর প্রাইসে থাকা ৬ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে যাওয়া কিংবা নতুন করে কোন কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির পদস্থ কর্মকর্তারা বলেছেন, ডেড গ্রুপে স্থানান্তর বা ফ্লোর প্রাইস তোলার বিষয়ে বৃহস্পতিবার কমিশন সভায় কোনো আলোচনাই হয়নি।
শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- মাত্র ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি
- দায়িত্বশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায়
- ভূমিকম্পের সময় যা করবেন, যা থেকে দূরে থাকবেন
- ১ মাসে ১০ বার ভূমিকম্প! বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের মিষ্টি কুশল বিনিময়
- ‘মুজিব প্রেমিক নারীরা’: ধানমন্ডিতে গ্রেপ্তার ৭ নেতাকর্মী
- বিশ্বনবীর দিকনির্দেশনা: ভূমিকম্পের সময় যা পড়বেন
- পরপর ২ দফায় দেশে আবারও ভূমিকম্প
- বেগুনি ভাজুন ঠিক এইভাবে, মচমচে ও সোনালি হবে একদম!
- সাকিব ভক্তদের মব: আসিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- দেশে আবারও ভূমিকম্প, রিখটার ৫.৩
- মোদীর বক্তব্য: পিতৃভূমি-মাতৃভূমি সংজ্ঞা নতুনভাবে
- মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন!
- জামায়াত আমির উঠছেন যে লাল বাড়িতে!
- ফখরুদ্দীন আহমদ যেভাবে মবের উচ্ছৃঙ্খলতা থামালেন
- সেনাবাহিনীর ৬ শীর্ষ পদে রদবদল
- ‘কোনো আপস চলবে না’: জামায়াত আমির
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মে মাস থেকে বড় পরিবর্তন; ব্যাংকগুলো পাবেন রেপো সুবিধা
- রমজানে বাজার ঘুরে মিললো স্বস্তির খবর
- ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫
- শেষ মুহূর্তের নাটকীয়তা কাটিয়ে নতুন দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী
- মিডিয়া ট্রায়াল প্রসঙ্গে মুখ খুললেন আমির হামজা
- আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা
- ভূমিকম্পে কাঁপল এশিয়ার আরেক দেশ
- নগদ নিলে শাস্তি! ভূমি অফিসে এলো নতুন কড়াকড়ি
- বিডি থাই ফুডের কারখানায় ভাঙচুর ও লুটপাট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- পোশাক খাতের খেলাপি ঋণ কমাতে ‘উইন-উইন’ সমাধানের পথে সরকার
- “উপরওয়ালা এখন আমি!” – সরাসরি হুমকি দিলেন মুফতি আমির হামজা
- আ.লীগ নেতাদের জামিনে ক্ষুব্ধ সাবেক নেত্রী
- এলপিজি দাম নিয়ন্ত্রণ নিয়ে সুখবর
- সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার যমুনা ত্যাগের তারিখ জানা গেল
- তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যিনি
- নতুন গভর্নরের চূড়ান্ত ১১ দফা পরিকল্পনা প্রকাশ
- আয় কমলেও ব্যয় সংকোচন করে মুনাফায় বিএসইসি
- সংশোধিত গেজেট প্রকাশ: গণভোটের ফলাফলে পরিবর্তন
- স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক বনাম রাজনৈতিক নিয়োগ: নতুন গভর্নরের প্রশ্নচিহ্ন
- বিন্তি হত্যার নেপথ্যে লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ
- সেন্ট্রাল ফার্মার শেয়ার স্থানান্তর ইস্যুতে কড়া ব্যবস্থা নিল বিএসইসি
- নতুন গভর্নর নিয়োগে স্বার্থের দ্বন্দ্বের ঝুঁকি, সতর্ক টিআইবি
- আ.লীগ নেতাদের জামিন নিয়ে ডাকসু ভিপির প্রতিক্রিয়া
- অভিজাত এলাকায় মন্ত্রীদের বাসা চূড়ান্ত, জানুন পুরো তালিকা
- ইউনিফর্ম বিতর্কে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ ব্যাংকে ‘মব’ কাণ্ড: জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
- জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- এবার ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ছুটি যতদিন
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ
- ইউনূসকে ঘিরে নতুন আইনি ঝড়ের আভাস!
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- শেয়ারবাজার থেকে ২৭০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার
- ২ বছর পর ফের ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- যে কারণে পদত্যাগ করলেন না সাবেক চিফ প্রসিকিউটর
- পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি
- উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি













