খতিয়ে দেখা হচ্ছে সাউথইস্ট ব্যাংকের বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে আগে থেকেই ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিনিয়োগ করে আসছে সাউথইস্ট ব্যাংক। এরপরও ইউনাইটেড সিকিউরিটিজ নামে এক ব্রোকারেজ হাউস চেয়েছিল সাউথইস্ট ব্যাংক তাদের মাধ্যমে শেয়ারবাজারে ১০০ কোটি টাকা বিনিয়োগ করুক।
প্রতিষ্ঠানটি সম্প্রতি এই তহবিল চেয়ে আবেদন করেছিল। সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের এক পক্ষ এ নিয়ে আপত্তি জানালেও শেষ পর্যন্ত ইউনাইটেড সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি।
এদিকে বিষয়টি নিয়ে পর্ষদের দু’পক্ষের দ্বন্দ্বের বিষয়টি জানতে পেরে ইউনাটেড সিকিউরিটিজের অনুকূলে অর্থ ছাড় বা শেয়ার কেনা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দুই সপ্তাহ ধরে সাউথইস্টের শেয়ারবাজারে বিনিয়োগের ওপর বাংলাদেশ ব্যাংকের বিশদ পরিদর্শন চলছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কার্যক্রম ইউনাইটেড সিকিউরিটিজের মাধ্যমে শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিজস্ব মার্চেন্ট ব্যাংক থাকা সত্ত্বেও ব্যাংকটি কেন সরাসরি অন্য ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ার বিক্রি করছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগের নিয়মকানুন মানা হয়েছে কি না, ব্যাংকের শেয়ার বেচাকেনার মাধ্যমে পরিচালক বা তাদের স্বার্থসংশ্লিষ্ট কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কি না, কয়েক বছর আগে ইএম পাওয়ার নামে কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের সাড়ে ২২ কোটি টাকার সন্দেহজনক বিনিয়োগ এবং পরবর্তী সময়ে তা সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে পরিদর্শন চলছে।
পুরো পরিদর্শন শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বরাবর একটি প্রতিবেদন দেবে তদন্ত দল। সে আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, ২৩ জানুয়ারি সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সঙ্গে আগাম সমঝোতার ভিত্তিতে ইউনাইটেড সিকিউরিটিজ ১০০ কোটি টাকার বিনিয়োগ তহবিল চেয়ে আবেদন করে। ব্রোকারেজ হাউসটির প্রধান পরিচালন কর্মকর্তা রাজীব আল মামুনের স্বাক্ষরে আবেদনটি করা হয় ব্যাংকের এমডি বরাবর।
আবেদনে সাউথইস্ট ব্যাংককে ‘প্রিমিয়াম ক্লায়েন্ট’ হিসেবে প্রতি ১০০ টাকার শেয়ার কেনাবেচার জন্য সব ধরনের খরচসহ মাত্র ২৫ পয়সা হারে বিশেষ ব্রোকারেজ কমিশন চার্জ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
এর পর গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় প্রস্তাবটি উঠলে তা অনুমোদিত হয়। যদিও সেখানে কোনো টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। শুধু ইউনাইটেড সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি অনুমোদন হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরসহ একটি পক্ষ চেয়েছে, এখন থেকে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের অধিকাংশই পরিচালিত হবে ইউনাইটেড সিকিউরিটিজের মাধ্যমে। বর্তমানে অন্য কোম্পানির মাধ্যমে বিনিয়োগ হচ্ছে।
এ নিয়ে দু’পক্ষের স্বার্থের দ্বন্দ্বের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে একটি অভিযোগ আসে। এর পর গত ২৫ ফেব্রুয়ারি ব্যাংকটিকে চিঠি দিয়ে ইউনাইটেড সিকিউরিটিজের অনুকূলে কোনো অর্থ ছাড় না করা এবং কোনো শেয়ার না কেনার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া ওই দিন থেকে বিশেষ একটি পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরুতে ইউনাইটেড সিকিউরিটিজে বিনিয়োগ অনুমোদনে বিধি লঙ্ঘন হয়েছে কিনা, দেখা হচ্ছিল। তবে এখন তা অন্যদিকে মোড় নিয়েছে।
প্রসঙ্গত, সাউথইস্টে এবারই প্রথম শেয়ারবাজারে বিনিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে, তেমন নয়। এর আগে ২০১৮ সালে ইএম পাওয়ার নামে একটি কোম্পানিতে প্রাইভেট প্লেসমেন্টে সাড়ে ২২ কোটি টাকার সন্দেহজনক বিনিয়োগ করে ব্যাংক। এ বিনিয়োগ নিয়ে ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে আপত্তি দেওয়া হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক ইএম পাওয়ারের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চাইলেও তা দিতে পারেনি সাউথইস্ট ব্যাংক।
এর পরিপ্রেক্ষিতে পুরো সাড়ে ২২ কোটি টাকা বিনিয়োগ ‘কলব্যাক’ তথা মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থ ফেরত আনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মানি লন্ডারিংসহ সন্দেহজনক বিনিয়োগের বিষয়ে তদন্ত করে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট-বিএফআইইউ। সংস্থাটি তদন্ত করে অবৈধ লেনদেনের প্রমাণ পায়। এর পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তখন দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন পাঠায় বিএফআইইউ।
শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


