×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন

২০২৪ মার্চ ০৭ ১৬:৩৯:৪১
এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই বোর্ডের কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির ৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (০৭ মার্চ) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯০২ তম সভায় কোম্পানিটির বন্ড অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বন্ডের কুপন রেট বাংলাদেশ ব্যাংকের সুদহার নির্ণয়ের স্মার্ট পদ্ধতির সাথে আরও ২ শতাংশ মার্জিন রেট যোগ করে নির্ধারন করা হবে। যার কুপন রেঞ্জ হবে ৯ থেকে ১১.৫০ শতাংশ পর্যন্ত।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এমকে ফুটওয়্যারের ক্রেতার সম্মতি এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে