×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডিএসই’তে ১ ঘন্টায় লেনদেন ১৭৪ কোটি টাকা

২০২৪ মার্চ ০৬ ১১:০৮:০১
ডিএসই’তে ১ ঘন্টায় লেনদেন ১৭৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (০৬ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন সকাল ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে।

আজ প্রথম ঘন্টায় ডিএসইতে ৩৬৬ টি কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।

শেয়ারনিউজ, ০৬ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে