দুই কারণে শেয়ারবাজারে বড় ঝাঁকুনি
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারে ফ্লোর ছেড়ে লেনদেন শুরু করে গ্রামীণফোন। ওইদিন মেগা কোম্পানিটির চাপে শেয়ারবাজারে সুচকের পতন হয় ৩৯ পয়েন্ট।
দ্বিতীয় দিন সোমবার ফ্লোর ছেড়ে লেনদেনে ফেরে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটিবিসি। এদিন শেয়ারবাজারের সূচক কমে যায় আরও ৩৯ পয়েন্ট।
আজ গ্রামীণফোন ও বিএটিবিসি জোটবদ্ধ হয়ে শেয়ারবাজারের সূচকের পতন ঘটায় আরও ৪৪ পয়েন্ট। অর্থাৎ তিন কর্মদিবসে মেগা এই দুই শেয়ার যুগপৎভাবে শেয়ারবাজারের সূচক গায়েব করে দিয়েছে ১২২ পয়েন্ট।
তথ্য বিশ্লেষনে দেখা যায়, রোববার ও সোমবার কেবল গ্রামীণফোন ও বিএটিবিসি শেয়ারবাজারের সূচক কমিয়েছে ৪৮ পয়েন্ট। আজ কমিয়েছে আরও ২৯ পয়েন্ট। তিন দিনে বড় মূলধনী শীর্ষ এই দুই কোম্পানি শেয়ারবাজারের সূচক হাওয়া করে দিয়েছে ৭৭ পয়েন্ট। বাকি ৪৫ পয়েন্ট পড়েছে মেগা কোম্পানি দুটির চাপে বাজার নেতিবাচক হওয়ায় অন্যান্য কোম্পানির লাফালাফিতে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বাজারের শুরুতে বিএটিবিটি ক্রেতাশুন্য হয়ে যায়। এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পড়ে যায় ২৭ পয়েন্ট। কিন্তু কিছুক্ষণের মধ্যে শেয়ারটিতে ক্রেতা ফিরতে শুরু করে। ফলে সূচকের পতনও কমতে থাকে।
এক পর্যায়ে বিএটিবি ও গ্রামীণফোনের লেনদেনে বড় গতি দেখা যায় এবং শেয়ার দুটির পতনও কমতে থাকে। এতে লেনদেনের ২২ মিনিটের মাথায় ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়।
কিন্তু তারপর আবারও কোম্পানি দুটির সঙ্গে অন্যান্য বড় মূলধনী কয়েকটি কোম্পানির শেয়ারে বড় সেল প্রেসার দেখা যায়। ফলে বাজার আবারও নেতিবাচক প্রবণতায় ধাবিত হয়। তারপর বাজার কয়েক বার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও দাঁড়াতে পারেনি।
এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত তিন দিনই বাজার যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তখনই বাজারে অস্বাভাবিক সেল প্রেসার দেখা গেছে। যার ফলে বাজার ঘুরেফিরে বড় পতনের বৃত্তে আটকে গেছে। তাঁদের মতে, অস্বাভাবিক এই সেল প্রেসার সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটি বড়দের মারপ্যাঁচ। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। এই অনৈতিক কাজের সঙ্গে কয়েকটি বড় ব্রোকারেজ হাউজের সম্পৃক্ততা রয়েছে বলেও তারা সন্দেহ করছেন।
এদিকে শেয়ারবাজারের টেকনিক্যাল অ্যানালিস্টরা বলছেন, বাজার আজ ৬ হাজার ১৩১-এ কিছুটা সাপোর্ট নিয়েছে। ৬ হাজার ১৩০ হলো বাজারের ছোট সাপোর্ট। এছাড়া, বিএটিবিসি ও গ্রামীণফোনের শেয়ারদর যা সংশোধন হওয়ার হয়ে গেছে। আগামীকাল থেকে শেয়ার দুটি হয়তো ঘুরে দাঁড়াবে। যদি বড় বিনিয়োগকারীদের কোনা মারপ্যাঁচ না থাকে, তাহলে আগামীকাল থেকে বাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে।
বাই সিগনালের ৮ কোম্পানির এনালাইসিস দেখতে এখানে ক্লিক করুন
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (০৫ মার্চ) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৮৪৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৬৭ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭৭টির, কমেছিল ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০৫ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


