×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মার্চ ০১ ১০:০৭:০৪
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবেবরাত উপলক্ষে বিদায়ী সপ্তাহের সোমবার শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) শেয়াবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১০টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৩৬টির দর বেড়েছে, ২৩২টির দর কমেছে, ৩১টির দর অপরিবর্তিত ছিল এবং ১১টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে আরমিট সিমেন্টের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১০.৭৬ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসবিএসি ব্যাংকের ৯.৪৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ৯.৪৩ শতাংশ, এস্কয়ার নিটের ৯.৩২ শতাংশ, জেমিনি সী ফুডের ৯.১১ শতাংশ, পাওয়ার গ্রীডের ৯.০২ শতাংশ, নূরানী ডাইংয়ের ৮.২০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.০০ শতাংশ, আইবিবিএল সেকেন্ড মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৭.৯৮ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.৬০ শতাংশ শেয়ারদর কমেছে।

শেয়ারনিউজ, ০১ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে