×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লাফার্জ হোলসিমের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ২১:৩৪:৩৩
লাফার্জ হোলসিমের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বিকেল ৩টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

আগামী রোববার বাজার কেমন হবে, জানতে এখানে ক্লিক করুন

শেয়ারনিউজ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে