×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৫:১১:১২
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৭.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৩০ পয়সা বা ৬.১২ শতাংশ।

আর ৯ টাকা ৮০ পয়সা বা ৪.৪৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্সুরেন্স, পেপার প্রসেসিং, নাভানা সিএনজি, আরামিট সিমেন্ট, জেমিনি সী ফুড, নূরানী ডাইং এবং আইটি কনসালটান্টস পিএলসি।

শেয়ারনিউজ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে