×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুই কোম্পানি কিনতে যাচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ২০:১১:৫৩
দুই কোম্পানি কিনতে যাচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বস্ত্র খাতের অ-তালিকাভুক্ত শতভাগ রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি ‘রয়্যাল ডেনিম’ এবং ড্রেজিং প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ড্রেজিং’ নামের দুটি কোম্পানি কিনতে যাচ্ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিমুল ইসলামকে প্রচলিত আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বসহকারে যথাযথভাবে সম্পন্ন করে কোম্পানি দুটির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি মো. আজিমুল ইসলামকে ওই কোম্পানি দুটির সম্ভাব্যতা প্রতিবেদনসহ সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র, ক্রয়ের আনুমানিক খরচ এবং অর্থায়নের পদ্ধতি বিস্তারিতভাবে ৩০ কার্যদিবসের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে। তবে কোম্পানি দুটি কত টাকায় বা কী চুক্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ কিনছে, তা উল্লেখ করা হয়নি।

ডিএসইকে আলিফ ইন্ডাস্ট্রিজ আরো জানায়, রয়্যাল ডেনিম লিমিটেডের প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার ইয়ার্ড ডেনিম প্রস্তুতের সক্ষমতা রয়েছে। কারখানাটি কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত।

RSI ইন্ডিকেটরে বিনিয়োগ উপযোগী ১৩ শেয়ার

শেয়ারনিউজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে