×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতনের মধ্যেও বিক্রেতা নিখোঁজ ৩ কোম্পানির

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৭:৪০:১৬
পতনের মধ্যেও বিক্রেতা নিখোঁজ ৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ৪ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের দিনেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে খোঁজ মিলেনি ৩ কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতাশূন্য হওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারগুলো শেষ বেলা পর্যন্ত চেষ্টা করেও কিনতে পারেনি।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারবাজারে নতুন লেনদেনে আসা এনআরবি ব্যাংকের দর বেড়েছে ১০ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ইউনিটের ৯.৮৫ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৯.৮২ শতাংশ।

এছাড়া, ডিএসইতে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ কিনারায় এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিটও লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির লেনদেনও আজ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

শেয়ারনিউজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে