×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৪:৫৯:০৩
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

আর ৫ টাকা বা ৯.৮২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, মুন্নু ফেব্রিকস, মনোস্পুল পেপার, নাভানা সিএনজি, ফাইন ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে