রিং শাইনের এজিএম স্থগিত হওয়া নেপথ্য কারণ
নিজস্ব প্রতিবেদক : গত ২০ জানুয়ারি শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইলের এজিএমের তারিখ নির্ধারিত ছিল। পরে তা ৬ মার্চ পুনঃনির্ধারণ করা হয়।
কিন্তু কোম্পানিটি রোববার স্টক এক্সচেঞ্জকে ‘অনিবার্য পরিস্থিতি’ উল্লেখ করে ৬ তারিখের এজিএম-ও স্থগিত করেছে। কিন্তু কেন রিং শাইন পুনঃনির্ধারিত এজিএম-ও স্থগিত করেছে?
এজিএম স্থগিত করার কারণ ব্যাখ্যা করে কোম্পানিটির সেক্রেটারি অনিরুদ্ধ পল সংবাদ মাধ্যমকে কে বলেছেন, নতুন পরিচালনা পর্ষদ সম্প্রতি নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে এজিএমের কার্যকারিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিষয়গুলি পুনর্বিন্যাস করার জন্য কোম্পানিটির কর্মকর্তারা কাজ করছেন। তাই তাদের আরও একটু সময় বেশি প্রয়োজন।
এর আগে গত ১৮ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন বছরের মেয়াদের জন্য কোম্পানিতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে।
এদিকে, হাইকোর্ট পরিচালনা পর্ষদ ছয় মাসের জন্য স্থগিত করে নতুন বোর্ড কেন বাতিল করা হবে না তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর রুল জারি করেছেন। উপরন্তু আদালত বিদ্যমান স্পন্সর এবং পরিচালকদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন।
তারও আগে গত বছরের আগস্টে বিএসইসি শর্তসাপেক্ষে ওয়াইজ স্টার টেক্সটাইল লিমিটেড এবং পাঁচটি সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানিকে রিং শাইন-এর শেয়ার কেনার অনুমতি দিয়েছিল। যার মধ্যে স্পন্সর-পরিচালকদের শেয়ারও ছিল।
কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদ ওইসব প্রতিষ্ঠানকে শেয়ার কেনার অনুমতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।
মালিকানা হস্তান্তরের জটিলতা
বিএসইসি অনুমোদনের পাঁচ মাস অতিবাহিত হলেও রিং শাইন-এর মালিকানা হস্তান্তর করা সম্ভব হয়নি। এই বিষয়ে কোম্পানিটির এক কর্মকর্তা বলেন, শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) বাস্তবায়ন না করার কারণে নতুন মালিকদের কাছে শেয়ার হস্তান্তর করা যায়নি।
প্রস্তাবিত শেয়ারের মধ্যে ওয়াইজ স্টার কিনবে ২ শতাংশ শেয়ার। বাকি ৩৬ শতাংশ শেয়ার অন্য পাঁচটি কোম্পানি কিনবে।
কোম্পানির কর্মকর্তারা বলছেন, বর্তমানে বেপজার দায় রয়েছে প্রায় ১০০ কোটি টাকা এবং কাস্টমস, ভ্যাট এবং অন্যান্য দায় রয়েছে ৩৫ কোটি টাকা। কিন্তু নতুন মালিকরা এই সমস্যাগুলোর সমাধান করতে আগ্রহী নন।
এছাড়া, বর্তমান পরিচালনা পর্ষদ ঋণদাতাদের কাছে তাদের ব্যক্তিগত এবং কর্পোরেট গ্যারান্টি প্রদান করেছেন। যা শেয়ার হস্তান্তরের সঙ্গে এসব গ্যারান্টিও হস্তান্তর হওয়ার কথা। কিন্তু নতুন মালিকরা এসব গ্যারান্টির দায়ভার নিতে রাজি নন। মালিকানা হস্তান্তরের পরে যদি কোম্পানিটি ভেঙে পড়ে, তাহলে ব্যাঙ্কের সমস্ত দায়ভার তাদের উপরই পড়বে যারা ব্যাঙ্ক গ্যারান্টি প্রদান করেছিল।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান মালিকরা তাদের শেয়ার নতুন মালিকদের কাছে হস্তান্তর করতে রাজি হননি।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ অর্থবছরে রিং শাইনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটি ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি। তালিকাভুক্তির বছরে অর্থাৎ ২০১৯ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর আর কোনো ডিভিডেন্ড দেয়নি।
এর আগে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সুং ওয়েন লি অ্যাঞ্জেলা বলেছিলেন, কোম্পনিটির উৎপাদনশীলতা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আগের ৭৮ শতাংশ থেকে বর্তমানে ক্ষমতা ব্যবহার ৪০ শতাংশে পৌঁছেছে।
২০১৯ সালে রিং শাইন টেক্সটাইল ফিক্সড প্রাইসে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তালিকাভুক্তির সময়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেছিল। কিন্তু তালিকাভুক্তির পর বিভিন্ন সমস্যার কারণে কোম্পানিটি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেনি।
শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






