×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাইট শেয়ার ইস্যু করবে জেমিনি সী ফুড

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:৫১:২৪
রাইট শেয়ার ইস্যু করবে জেমিনি সী ফুড

নিজস্ব প্রতিবেদক : রাইট শেয়ার ইস্যু করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড পিএলসি। কোম্পানিটি ২:১ অনুপাতে অর্থাৎ প্রতি ১টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করছে ৫০ টাকা প্রিমিয়ামস ৬০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৮ মার্চ ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এরপর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করা হবে।

শেয়ারনিউজ, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে